ড্রাইভিং লাইসেন্স
প্রয়োজনীয় কাগজপত্র:
১।
নির্ধারিত ফরমে আবেদন।
২।
রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল
সার্টিফিকেট।
৩।
ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি।
৪।
নির্ধারিত ফী (পেশাদার- ১৪৩৮/-টাকা ও অপেশাদার- ২৩০০/-টাকা) বিআরটিএর
নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।
৫।
পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন।
৬।
সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতিঃ
(১)
পেশাদার হালকা (মোটরযানের ওজন ২৫০০কেজি-এর নিচে) ড্রাইভিং লাইসেন্সের জন্য
প্রার্থীর বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে,
(২)
পেশাদার মধ্যম (মোটরযানের ওজন
২৫০০ থেকে ৬৫০০ কেজি) ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২৩
বছর হতে হবে এবং পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার কমপক্ষে ০৩ বছর
হতে হবে।
(৩)
পেশাদার ভারী
(মোটরযানের
ওজন ৬৫০০ কেজির বেশী) ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স
কমপক্ষে ২৬ বছর হতে হবে এবং পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার
কমপক্ষে ০৩ বছর হতে হবে।
[বি:দ্র:
পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রথমে হালাকা
ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এর ন্যূনতম তিন বছর পর তিনি পেশাদার মিডিয়াম
ড্রাইভিং লাইসেন্স-এর জন্য আবেদন করতে পারবেন এবং মিডিয়ম ড্রাইভিং লাইসেন্স
পাওয়ার কমপক্ষে ০৩ (তিন) বছর পর ভারী ড্রাইভিং লাইসেন্স-এর জন্য আবেদন
করতে পারবেন।
]
ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া:
(ক)
অপেশাদারঃ
গ্রাহককে
প্রথমে নির্ধারিত ফি ( মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২১৮৫/- টাকা ও
মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ২০০/- টাকা জরিমানাসহ) জমা দিয়ে
প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে।
আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র সঠিক পাওয়া গেলে একইদিনে গ্রাহকের
বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি,
ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণ করা
হয়।
স্মার্ট কার্ড
wপ্রন্টিং
সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে
জানিয়ে দেয়া হয়।
(খ)
পেশাদারঃ
পেশাদার
ড্রাইভিং লাইসেন্সধারীদেরকে পুনরায় একটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে
হবে।
পরীক্ষায় উত্ত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত ফি ( মেয়াদোত্তীর্ণের ১৫
দিনের মধ্যে হলে ১৩২৩/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ২০০/-
টাকা জরিমানাসহ ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট
সার্কেল অফিসে আবেদন করতে হবে।
গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি,
ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণের জন্য গ্রাহককে নির্দিষ্ট সার্কেল
অফিসে উপস্থিত হতে হয়।
স্মার্ট কার্ড
wপ্রন্টিং-এর
সমস্ত প্রক্রিয়া
সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
প্রয়োজনীয় কাগজপত্র:
১।
নির্ধারিত ফরমে আবেদন।
২।
রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
৩।
ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি।
৪।
নির্ধারিত ফী জমাদানের রশিদ।
৫।
পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন।
৬।
সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ও ১কপি স্ট্যাম্প সাইজ ছবি।
ডুপ্লিকেট লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া :
প্রয়োজনীয় কাগজপত্র:
১।
নির্ধারিত ফরমে আবেদন।
২।
জিডি কপি ও ট্রাফিক ক্লিয়ারেন্স।
৩।
নির্ধারিত ফী (হাই সিকিউরিউটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৬৩৩/-টাকা)
বিআরটিএর নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।
৪।
সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছব