ফাতিহা |
1 | শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। |
2 | যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। |
3 | যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। |
4 | যিনি বিচার দিনের মালিক। |
5 | আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। |
6 | আমাদেরকে সরল পথ দেখাও, |
7 | সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। |