আদিয়াত |
1 | শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের, |
2 | অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের |
3 | অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের |
4 | ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে |
5 | অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে- |
6 | নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। |
7 | এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত |
8 | এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত। |
9 | সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে |
10 | এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে? |
11 | সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত। |