তাকাসূর |
1 | প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, |
2 | এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও। |
3 | এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে। |
4 | অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে। |
5 | কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে। |
6 | তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, |
7 | অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে, |
8 | এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। |