হুমাযাহ |
1 | প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ, |
2 | যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে |
3 | সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে! |
4 | কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। |
5 | আপনি কি জানেন, পিষ্টকারী কি? |
6 | এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি, |
7 | যা হৃদয় পর্যন্ত পৌছবে। |
8 | এতে তাদেরকে বেঁধে দেয়া হবে, |
9 | লম্বা লম্বা খুঁটিতে। |