ফীল |
1 | আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? |
2 | তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? |
3 | তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী, |
4 | যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল। |
5 | অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন। |