মাউন |
1 | আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে? |
2 | সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয় |
3 | এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না। |
4 | অতএব দুর্ভোগ সেসব নামাযীর, |
5 | যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর; |
6 | যারা তা লোক-দেখানোর জন্য করে |
7 | এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না। |