1 | করুনাময় আল্লাহ। |
2 | শিক্ষা দিয়েছেন কোরআন, |
3 | সৃষ্টি করেছেন মানুষ, |
4 | তাকে শিখিয়েছেন বর্ণনা। |
5 | সূর্য ও চন্দ্র হিসাবমত চলে। |
6 | এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে। |
7 | তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড। |
8 | যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে। |
9 | তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না। |
10 | তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে। |
11 | এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ। |
12 | আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। |
13 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? |
14 | তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে। |
15 | এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। |
16 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? |
17 | তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক। |
18 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
19 | তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন। |
20 | উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না। |
21 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
22 | উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল। |
23 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
24 | দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন) |
25 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
26 | ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল। |
27 | একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। |
28 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
29 | নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন। |
30 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
31 | হে জিন ও মানব! আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব। |
32 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
33 | হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। |
34 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
35 | ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না। |
36 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
37 | যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত হয়ে যাবে। |
38 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
39 | সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন। |
40 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
41 | অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে। |
42 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
43 | এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত। |
44 | তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে। |
45 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
46 | যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু’টি উদ্যান। |
47 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
48 | উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট। |
49 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
50 | উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন। |
51 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
52 | উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে। |
53 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
54 | তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে। |
55 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
56 | তথায় থাকবে আনতনয়ন রমনীগন, কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি। |
57 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
58 | প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ। |
59 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
60 | সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে? |
61 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
62 | এই দু’টি ছাড়া আরও দু’টি উদ্যান রয়েছে। |
63 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
64 | কালোমত ঘন সবুজ। |
65 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
66 | তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ। |
67 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
68 | তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার। |
69 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
70 | সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ। |
71 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
72 | তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ। |
73 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
74 | কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি। |
75 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
76 | তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। |
77 | অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
78 | কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব। |