1 | যখন আকাশ বিদীর্ণ হবে, |
2 | যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে, |
3 | যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, |
4 | এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে, |
5 | তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে। |
6 | হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল? |
7 | যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন। |
8 | যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন। |
9 | কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর। |
10 | অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে। |
11 | সম্মানিত আমল লেখকবৃন্দ। |
12 | তারা জানে যা তোমরা কর। |
13 | সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে। |
14 | এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে; |
15 | তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে। |
16 | তারা সেখান থেকে পৃথক হবে না। |
17 | আপনি জানেন, বিচার দিবস কি? |
18 | অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি? |
19 | যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃêত্ব হবে আল্লাহর। |