1 | আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন |
2 | যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন। |
3 | এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন |
4 | এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন, |
5 | অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা। |
6 | আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না |
7 | আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়। |
8 | আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো। |
9 | উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন, |
10 | যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে, |
11 | আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে, |
12 | সে মহা-অগ্নিতে প্রবেশ করবে। |
13 | অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না। |
14 | নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয় |
15 | এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে। |
16 | বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, |
17 | অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী। |
18 | এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে; |
19 | ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে। |