1 | আমি এই নগরীর শপথ করি |
2 | এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই। |
3 | শপথ জনকের ও যা জন্ম দেয়। |
4 | নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি। |
5 | সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ? |
6 | সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি। |
7 | সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি? |
8 | আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়, |
9 | জিহবা ও ওষ্ঠদ্বয় ? |
10 | বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি। |
11 | অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি। |
12 | আপনি জানেন, সে ঘাঁটি কি? |
13 | তা হচ্ছে দাসমুক্তি |
14 | অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান। |
15 | এতীম আত্বীয়কে |
16 | অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে |
17 | অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার। |
18 | তারাই সৌভাগ্যশালী। |
19 | আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা। |
20 | তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে। |