ত্বীন |
1 | শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের, |
2 | এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, |
3 | এবং এই নিরাপদ নগরীর। |
4 | আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। |
5 | অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে। |
6 | কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার। |
7 | অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে? |
8 | আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন? |