যিলযাল |
1 | যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, |
2 | যখন সে তার বোঝা বের করে দেবে। |
3 | এবং মানুষ বলবে, এর কি হল ? |
4 | সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, |
5 | কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। |
6 | সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। |
7 | অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে |
8 | এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। |