অসংক্রামক রোগ

কপিরাইট @ আল-আমিন

ডায়াবেটিস রোগ

রোগের ধরন

ডায়াবেটিস রোগটি দুই প্রকার :
১.ডায়াবেটিস মেলাইটাস (Mellitus)
২.ডায়াবেটিস ইন্সিপিডাস (Insipidus)

ডায়াবেটিস মেলাইটাস (Mellitus): ডায়াবেটিস মেলাইটাসও কিন্ত আবার দুই প্রকার –
টাইপ ওয়ানঃ যে ডায়াবেটিস শিশুকাল বা বাল্যকাল থেকেই শুরু হয় তা হলো টাইপ ওয়ান।
টাইপ টুঃ যেটা ৪০ বছরের কাছা কাছি শুরু হয় সেটা টাইপ টু।

ডায়াবেটিস ইন্সিপিডাস (Insipidus): ডায়াবেটি্স ইনসিপিডাস হলে কিন্ত রক্তে সুগার বাড়ে না একটুও। মস্তিস্ক নিঃসৃত হরমোনের অভাবে অথবা কিডনি সমস্যার কারনে এমনটি হতে পারে।

রোগের লক্ষন

ডায়াবেটিস রোগের লক্ষণঃ
১) ঘন ঘন প্রস্রাব হওয়া ২) খুব বেশী পিপাসা লাগা ৩) বেশী ক্ষুধা পাওয়া ৪) যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া ৫) ক্লান্তি ও দুর্বলতা বোধ করা ৬) ক্ষত শুকাতে বিলম্ব হওয়া ৭) চোখে কম দেখা 8) খোস-পাঁচড়া, ফোঁড়া প্রভৃতি চর্মরোগ দেখা দেওয়া

প্রতিকার

· খাদ্য তালিকা অনুযায়ী বিধি নিষেধ মেনে খাবার খেতে হবে।
· নিয়মিত কিছু কায়িক পরিশ্রম / ব্যয়াম করতে হবে।
· নির্দেশ অনুযায়ী রক্ত বা প্রস্রাবে সুগার এর মাত্রা মেপে দেখতে হবে এবং কম-বেশী হলে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে।
· ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ ব্যতীত এ রোগের চিকিৎসা কখনোই বন্ধ রাখা যাবেনা।
· পায়ের বিশেষ যত্ন নিতে হবে যেমন খালি পায়ে হাটা যাবেনা, নরম জুতা পরতে হবে, নিয়মিত নখ কাটতে হবে, সবসময় পা পরিস্কার রাখতে হবে, কোনো আঘাত পেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
· দাঁতের বিশেষ যত্ন নিতে হবে, যেমন দুই বেলা ব্রাশ ও টুথপেষ্ট দিয়ে দাত মাজা,  ব্রাশ করার পর ১ মিনিট ধরে দাঁতের মাড়ি মালিশ করা, পান-জর্দা-সুপারি-চুন-তামাক এসব ব্যবহার না করা ইত্যাদি।দাঁতে কোনো সমস্যা হলে সাথে সাথেই দাঁতের ডাক্তার কে দেখিয়ে নিবেন এবং প্রতি বৎসর কমপক্ষে একবার তার স্মরনাপন্ন হলে উপকৃত হবেন।
· শরীরে কোনো ছোটো-খাটো কাটা ছেড়া হলেও চিকিৎসককে জানাতে হবে এবং তার প্রতি বিশেষ যত্নবান হতে হবে।

পিছনে

কপিরাইট @ আল-আমিন

হাঁপানি রোগ

রোগের ধরন

হাপানি কয়েক রকমের হয়...
১।ইডিওপ্যাথিক এ্যাজমা
২।সেকেন্ডারি এ্যাজমা
৩।কাডিয়াক এ্যাজমা
৪।রেনাল এ্যাজমা

লক্ষনসমূহ

  • হঠাৎ এই রোগে হলে দম বন্ধ হইবার উপকম হয়।
  • ঘুমের ঘোরে এই রোগ শুরু হইলে রোগি হঠাৎ উঠিয়া বসে এবং অত্যন্ত শ্বাস কষ্ট হয়।
  • শ্বাস ফেলিবার সময় রোগি কষ্ট অনুবব হয়।
  • শ্বাস প্রশ্বাস গ্রহন ও ফেলার কাজ দূর হইতে বুঝা যায়। মাঝে মাঝে জ্বর আসে।
  • জ্বর থাকরে শ্বাস কষ্ট বৃদ্ধি হয়। রোগির কাশ থাকে, তবে কফ বের হয় না। একটি লক্ষন দেখলে বেশি বুঝা যায়... শ্বাস টানিতে বলিলে পাজরের মাংসপেশি ও গলার গোড়ার মাংস পেশি নিচের দিকে যায়,আবার ণিঃশ্বাস ছাড়ার সময় উচু হইয়া উঠে।

প্রতিকার

১।মানসিক শান্তির চেষ্টা করিতে হইবে এবং মানসিক রোগ থাকিলে তাহার চিকিৎসা করিতে হবে।
২।হালকা ব্যায়াম ও হালকা পুষ্টিকর পথ্য দিতে হইবে।
৩।রোগির ঘরে বায়ু চলাচলের ব্যবস্থা যেন থাকে এমন ঘরে রোগিকে রাখিতে হবে। ৪।যখন হাপানি বেশি হয়।
৪।ধাতুরা পাতা পুড়িয়ে গন্ধ নিলে উপকার হয়।
৫।ঠান্ডা,ধুলোবালির কাজ এড়িয়ে চলিতে হইবে।
৬।কাডিয়াক এ্যাজমা রোগিকে হ্দ রোগের চিৎকিসা নিতে হবে। inhaler ব্যবহার বাড়িতে শিখাইতে হবে।

পিছনে

কপিরাইট @ আল-আমিন

হার্ট অ্যাটাক

হার্ট অ্যাটাক কি?

মূল কথা হার্ট অ্যাটাক হল হার্ট ঠিক মত কাজ না করা । করোনারি আর্টারি নামে হৃৎপিন্ডের গায়ে থাকে দুটি ছোট ধমনী।এরাই হৃৎপিন্ডে পুষ্টির যোগান দেয়। কোন কারনে এই করোনারি আর্টারিতে যদি ব্লক সৃষ্টি হয় তাহলে যে এলাকা ঐ আর্টারি বা ধমনীর রক্তের পুষ্টি নিয়ে চলে সে জায়গার হৃৎপেশি কাজ করে না। তখনই হার্ট অ্যাটাক হয়ে থাকে। এর কেতাবি নাম মায়োকার্ডিয়াল ইনফার্কশন।হার্ট অ্যাটাক বুকে প্রচন্ড ব্যাথা অনুভূত হয়। এই ব্যাথা ২০-৩০ মিনিট স্থায়ী হয়। বেশিরভাগ ক্ষেত্রেই রোগী হাসপাতালে পৌছার আগেই মৃত্যুবরন করে।তাই এটি একটি মেডিকেল ইমার্জেন্সি।

হার্ট অ্যাটাক কখন হয়?

আমরা ভাবি মানুষ বুড়ো হলে ,মোটা হলে বা টেনশন করলে হার্ট অ্যাটাক হয়। কিন্তু এটা ভুল যে কোন সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। যেমন:

  • ঘুমের সময় হতে পারে।
  • বিশ্রামের সময় হতে পারে।
  • হঠাৎ ভারী কায়িক শ্রমের পর হতে পারে।
  • বাইরে ঠান্ডা আবহাওয়ায় বেরুলেন, তখন হতে পারে।
  • ইমোশনাল স্ট্রেসের জন্য হতে পারে।

হার্ট অ্যাটাক এর কারন

হৃদরোগের অনেক কারন আছে। প্রাথমিক জ্ঞানের জন্য আমরা এখানে প্রধান কারনগুলো উল্লেখ করবো-

  • তেলযুক্ত খাদ্য গ্রহন।
  • মানসিক চাপের মধ্যে থাকা।
  • রক্তে এল ডি এল (খারাপ) কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়া এবং এইচ ডি এল (ভাল) কোলেস্ট্রলের মাত্রা কমে যাওয়া।
  • খাদ্যে এন্টি অক্সিডেন্টের অভাব।
  • উচ্চ রক্তচাপ,ডায়াবেটিস এবং মদ খাওয়া।
  • শারীরিক পরিশ্রমের অভাব ও ওজন বৃদ্ধি
  • তামাক (বিড়ি,সিগারেট,গুল,জর্দা) খাওয়া।
এগুলোর মধ্যে মনসিক চাপ এমন একটি ক্ষতিকর প্রক্রিয়া যা একাই হৃদরোগ সৃষ্টি করতে পারে। মানসিক চাপের ফলে অনেক সময়ইঃ
  • রক্তের চাপ বেড়ে যায়।
  • হৃদপিন্ডের স্পন্দন বেরে যায়।
  • রক্তের তেল(ফ্যাট) জমা হওয়ার কাজ দ্রুততর হয়।
  • রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়।
  • করোনারী এবং অন্যান্য ধমনীগুলো অধিক ক্রিয়াশীল হয়ে ওঠে।
  • রক্তে “ক্লট” তৈরী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
  • ধমনীগিলোর ভিতরের দিকে(গায়ে) কোলেস্ট্রল ও ট্রাইগ্লিসারাইড জমা হতে থাকে।
উপরের কারন গুলো নিয়ন্ত্রণ যোগ্য। এছাড়া কিছু অনিয়ন্ত্রন যোগ্য কারন রয়েছে এগুলো হল
  • বয়স
  • লিঙ্গ
  • বংশগত

কিভাবে বুঝবেন?

বুকে প্রচন্ড ব্যাথা হবে। হঠাৎ অনুভব করবেন ভারি কিছু একটা যেন বসে আছে আপনার বুকের উপর । একটা ব্যাথার ব্যান্ড বুকের চারপাশে অনুভব করবেন । বুকের ব্যাথা মনে হবে যেন বুক চিপে ফেলছে । হজম হবে না পেটের উপরের অংশে জ্বালাপোড়া করবে।

এছাড়াও ছোট ছোট শ্বাস প্রশ্বাস, ঘেমে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, ঝাপসা দেখা এবং বমি এসব হতে পারে।

কিভাবে বাঁচবেন ?

হার্ট এটাক হবার ফলে অধিকাংশ সময় মানুষ মারা যান, কারণ তারা একা থাকেন। অন্য কারো সাহায্য ছাড়া তাদের বুকের ওপর পাম্প করে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন সম্ভব হয় না, এবং ব্যথা শুরু হবার পরে অজ্ঞান হয়ে যাবার আগ পর্যন্ত সাধারণত তাদের হাতে ১০ সেকেণ্ড সময় থাকে ।এমতাবস্থায় বুকে ব্যথার শিকার ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারেন বারংবার জোরে জোরে উচ্চস্বরে কাশি দিয়ে। লম্বা করে শ্বাস নিন। এবার কাশুন। লম্বা সময় নিয়ে দীর্ঘ কাশি দিন। এর ফলে আপনার ফুসফুসে স্পাটাম/মিউকাস উৎপন্ন হবে। ‘শ্বাস – কাশি, শ্বাস – কাশি...’ এই প্রক্রিয়া প্রতি দুই সেকেণ্ডে একবার করে করতে থাকুন, যতক্ষণ না কেউ আপনার সাহায্যে এগিয়ে না আসে অথবা যতক্ষণ আপনার হৃদযন্ত্র একা একাই স্বাভাবিকভাবে স্পন্দিত হতে থাকে। লম্বা করে শ্বাস নেবার ফলে আপনি পর্যাপ্ত অক্সিজেন পাবেন। আর কাশির ফলে আপনার হৃদযন্ত্র সংকোচন-প্রসারণ হবে যার ফলে আপনার হৃদপিণ্ডের ভিতর দিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকবে। এবং কয়েকবার কাশির ফলে উৎপন্ন সংকোচন-প্রসারণে হৃদযন্ত্রের স্বাভাবিক, স্বয়ংক্রিয় স্পন্দনে ফিরে আসার কথা। এরপরে অপর কোনো ব্যক্তির সাহায্যে আপনি হাসপাতালে পৌঁছতে পারবেন।

কি করা উচিত

  • হার্ট এটাক হয়েছে ধরতে পারলে রোগিকে তাৎখনিক এসপিরিন/ ওয়ারফেরিন জাতীয় ওষুধ খাইয়ে দেয়া ভাল। এতে রক্ত জমাট বাঁধা বন্ধ হবে।
  • জিহবার নিচে নাইট্রোগ্লিসারিন স্প্রে দিতে হবে।
  • রোগিকে আশ্বস্ত রাখা।

প্রতিরোধ করার উপায়ঃ

  • ধুমপান না করা।
  • 2.মাদক থেকে দূরে থাকা।
  • 3.দুশ্চিন্তা না করা।
  • 4.রক্তচাপ স্বাভাবিক রাখা।
  • 5.ডায়াবেটিস নিয়ন্ত্রন।
  • 6.কলেস্টেরন নিয়ন্ত্রন।
  • 7.চর্বি জাতীয় খাদ্য কম খাওয়া।
  • 8.শাকসবজি – ফল বেশি খাওয়া।
  • 9.দেহের অতিরিক্ত ওজন ঝেড়ে ফেলা।
  • 10.প্রতিদিন শারীরিক ব্যায়াম করা । অন্তত ৩০ মিনিট হাঁটা।
পিছনে

কপিরাইট @ আল-আমিন

ক্যান্সার

ক্যান্সার কি?

ক্যান্সার বা কর্কটরোগ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি। এখনও পর্যন্ত এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। কারণ হচ্ছে প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগ সহজে ধরা পরে না, ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোনও চিকিৎসা দেয়াও সম্ভব হয় না। বাস্তবিক অর্থে এখনও পর্যন্ত ক্যান্সারের চিকিৎসায় পুরোপুরি কার্যকর কোনও ওষুধ আবিষ্কৃত হয় নি। ক্যান্সার সারানোর জন্য বিভিন্ন ধরেনর চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়। তবে প্রাথমিক অবস্থায় ধরা পরলে এই রোগ সারানোর সম্ভাবনা বেড়ে যায় অনেকখানি। ২০০ প্রকারেরও বেশি ক্যান্সার রয়েছে। প্রত্যেক ক্যান্সারই আলাদা আলাদা এবং এদের চিকিৎসা পদ্ধতিও আলাদা।

উৎস অনুসারে ক্যান্সারের প্রকার

কার্সিনোমা

এটা খুব সাধারন ধরনের ক্যান্সার। ফুসফুস, মলদ্বার, স্তন এবং ডিম্বাশয়ের ক্যান্সার এর অন্তর্ভুক্ত।

সার্কোমা

সাধারণত হাড়ের, কশেরুকা, চর্বি বা মাংসপেশির ক্যান্সারকে সার্কোমা বলে।

লিম্ফোমা

আমাদের শরীর জুড়ে লিম্ফ নোড ছড়ানো রয়েছে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এই লিম্ফ নোডের সাথে জড়িত। লিম্ফ নোডের ক্যান্সারকেই লিম্ফোমা বলে।

লিউকেমিয়া

রক্ত কোষের ক্যান্সারকেই লিউকেমিয়া বলে। এই রক্তকোষগুলো হাড়ের মজ্জা থেকে জন্ম নেয়।

 

ক্যান্সারের কারণ

ঠিক কি কারণে ক্যান্সার হয় সেটা এখনও নিশ্চিত নয়। তবে সাধারণ কিছু কারণ খুঁজে পাওয়া গেছে।

বয়স
সাধারণত বয়স যত বাড়তে থাকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও তত বাড়তে থাকে, কারণ এ সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এক হিসেবে দেখা যায় যত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় তাদের শতকরা ৭০ ভাগেরই বয়স ৬০ বছরের ওপর।

খাবার এবং জীবনযাপনের ধারা
খাবার এবং জীবনযাপনের ধারার সাথে ক্যান্সারের গভীর সম্পর্ক খুঁজে পেয়েছে গবেষকরা। যেমন, ধুমপান বা মদ্যপানের সাথে ফুসফুস, মুখ ও কণ্ঠনালীর এবং যকৃৎ বা লিভারের ক্যান্সারের যোগাযোগ রয়েছে। তেমনই ভাবেপান-সুপারি, জর্দা, মাংস, অতিরিক্ত লবণ, চিনি ইত্যাদি খাবারের সাথেও ক্যান্সারের যোগসূত্র রয়েছে। যারা সাধারণত শারীরিক পরিশ্রম কম করে তাদের মধ্যেও ক্যান্সারের প্রবণতাটা বেশি।

পারিবারিক ইতিহাস
ক্যান্সারের সাথে জিনগত সম্পর্ক রয়েছে বলেও প্রমাণ পাওয়া গেছে। এই কারণে পরিবারের কারো যদি ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা থাকে তাহলে অন্যদেরও ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকখানি বেড়ে যায়।

পরিবেশ এবং পেশাগত কারণ
রাসায়নিক পদার্থের সাথে ক্যান্সারের অনেক বড় একটা সম্পর্ক রয়েছে। যেমন, মেসোথেলিওমিয়া-তে (এক ধরনের দূর্লভ ক্যান্সার, এতে ফুসফুসের চারপাশ এবং পেটের দিকের কোষগুলো আক্রান্ত হয়) আক্রান্তদের ১০ জনের মধ্যে ৯ জনই এসবেস্টস ধাতুর সংস্পর্শে আসার কারণে এই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সাধারণত জাহাজ তৈরির শিল্পের সাথে যারা জড়িত তাদের এই ধাতুর সংস্পর্শে আসার সম্ভাবনাটা বেশি থাকে। এই কারণেই অনেক দেশে এই ধাতুর ব্যবহার নিষিদ্ধ। একইভাবে রঙের কারখানা, রাবার বা গ্যাসের কাজে যারা নিয়োজিত তারা এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার কারণে মুত্রথলির ক্যান্সারে আক্রান্ত হন। পরবর্তীতে অনেক দেশে এসব রাসায়নিক পদার্থের ব্যবহারও নিষিদ্ধ করে দেয়া হয়েছে। পরিবেশগত কারণের অন্যতম একটা হচ্ছে সূর্য। রোদে বেশিক্ষণ থাকার কারণে ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তেজস্ক্রিয়তার কারণেও বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হোয়ার ঝুঁকি থাকে।

ক্যান্সারের লক্ষণ

একেক ক্যান্সারের জন্য একেক ধরনের লক্ষণ বা উপসর্গ থাকে। তবে সাধারণ কিছু লক্ষণ হচ্ছে:

  • খুব ক্লান্ত বোধ করা
  • ক্ষুধা কমে যাওয়া
  • শরীরের যে কোনজায়গায় চাকা বা দলা দেখা দেয়া
  • দীর্ঘস্থায়ী কাশি বা গলা ভাঙ্গা
  • মলত্যাগে পরিবর্তন আসা (ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য কিংবা মলের সাথে রক্ত যাওয়া)
  • জ্বর, রাতে ঠান্ডা লাগা বা ঘেমে যাওয়া
  • অস্বাভাবিকভাবে ওজন কমা
  • অস্বাভাবিক রক্তপাত হওয়া
  • ত্বকের পরিবর্তন দেখা যাওয়া

ক্যান্সার প্রতিরোধ

গবেষণায় দেখা গেছে যে নিয়মিত কিছু ব্যাপার মেনে চললে ক্যান্সারের ঝুঁকি অনেকখানি কমানো যায়। যেমন:

ব্যায়াম এবং ক্যান্সার

প্রত্যেকদিন নিয়মিত কিছু ব্যায়াম করা যেমন-দৌড়ানো, সাইকেল চালনো, নাচ করা, হাঁটা,

খাদ্যভ্যাস ও ক্যান্সার

ধূমপান বা মদ্যপান ছেড়ে দেয়া বা পরিমাণ কমিয়ে আনা। পান-সুপারি জর্দা, তামাকপাতা খাওয়া বন্ধ করা। চর্বিজাতীয় পদার্থ কম খাওয়া। সম্ভব হলে মাংস খাওয়া বন্ধ করে দেয়া বা কমিয়ে দেয়া। প্রচুর পরিমাণে শাক-সবজি, ফলমূল এবঙ আঁশজাতীয় খাবার খাওয়া।

সচেতনতা

বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন মেখে বের হওয়া। নিয়মিত ডাক্তার দেখানো। সেটা সম্ভব না হলে শরীরে কোন অস্বাভাবিকতা দেখা দিলেই ডাক্তারের কাছে যাওয়া। ৫০ বছরের বেশি বয়স হলে অবশ্যই নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে শরীর পরীক্ষা করানো।

পিছনে

কপিরাইট @ আল-আমিন

আমার সম্পর্কে

Developer
আল আমিন
বিএসসি ইন আইটি
মোবাইলঃ০১৯৫৩০৫১৮৪০
ইমেইলঃ eng.alaminbsc@gmail.com

পিছনে

কপিরাইট @ আল-আমিন

উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপ কি?

হঠাৎ করেই মাথাটা কেমন ঘুরছে। বুক ধড়ফড় করছে কিংবা কয়েকটা নির্ঘুম রাত পার করলেন। সবার জোরাজুরিতে রক্তচাপ পরীক্ষা করলেন। ধরা পড়ল আপনার উচ্চ রক্তচাপের সমস্যা। এটি নিয়ে আবার দুশ্চিন্তায় পড়বেন না। কেননা দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেবে রক্তচাপকে। আসলে রক্তচাপ একটি স্বাভাবিক প্রক্রিয়া। একজন সুস্থ পূর্ণবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে ১০০-১৪০ মিলিমিটার পারদ সংকোচন চাপ ও ৬৫-৯০ মিলিমিটার পারদ প্রসারণ চাপ স্বাভাবিক মাত্রা নির্দেশ করে। আর রক্তচাপ যদি ১৪০/৯০ মিলিমিটার পারদ অথবা এর বেশি হয়, তবেই উচ্চ রক্তচাপ বলা হয়। বিভিন্ন বয়সে শরীরে রক্তচাপের মাত্রা ভিন্ন হয়। আবার একই মানুষের ক্ষেত্রে দিনের বিভিন্ন সময়ে রক্তচাপ বিভিন্ন রকম হতে পারে। উত্তেজনা, দুশ্চিন্তা, পরিশ্রম, রাগ, ক্রোধ ও পর্যাপ্ত ঘুমের অভাবে রক্তচাপ বাড়তে পারে। এ ক্ষেত্রে বিশ্রাম ও পর্যাপ্ত ঘুমালে রক্তচাপ কমে যায়। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ বলেন, ‘উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। বেশির ভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ প্রকাশ পায় না। প্রাপ্তবয়স্ক ব্যক্তির রক্তচাপ বছরে অন্তত একবার মাপা উচিত।’ উচ্চ রক্তচাপকে কমিয়ে নিয়ন্ত্রণে না রাখলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ, যেমন হূৎপিণ্ড, কিডনি, মস্তিষ্ক ও চোখ যেকোনো সময় মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে।

কেন হয় উচ্চ রক্তচাপ?

৯০ শতাংশ রোগীর ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো নির্দিষ্ট কারণ জানা যায় না। যেসব কারণে ধারণা করা হয় যে উচ্চ রক্তচাপ হতে পারে, তেমনই কয়েকটি কারণ হলো কিডনির রোগ, অ্যাড্রেনাল গ্রন্থি ও পিটুইটারি গ্রন্থির টিউমার, ধমনির বংশগত রোগ, গর্ভধারণ অবস্থায় একলাম্পসিয়া, প্রি-একলাম্পসিয়া হলে, দীর্ঘ দিন ধরে জন্মনিয়ন্ত্রণের ওষুধ খেলে, স্টেরয়েড হরমোন গ্রহণ ও ব্যথানাশক কিছু কিছু ওষুধ খেলে।

লক্ষনসমূহ

অনেকের শুরুতে রক্তচাপে কোনো উপসর্গ থাকে না। রুটিন চেকআপে বা অন্য কোনো কারণে চিকিৎসকের শরণাপন্ন হলে উচ্চ রক্তচাপ ধরা পড়ে। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু উপসর্গ দেখা দিতে পারে যেমন

  • মাথাব্যথা, মাথার পেছন দিকে ব্যথা হতে পারে, সকালবেলা এবং হাঁটার সময় ব্যথার তীব্রতা বাড়ে। কারও কারও ক্ষেত্রে মাথা গরম অনুভূত হতে পারে।
  • ঘুমের ব্যাঘাত হওয়া।
  • বুকে চাপ অনুভব হওয়া।
  • বুক ধড়ফড় করা ।
  • চোখের দৃষ্টিতে অসুবিধা বা ঝাপসা লাগা।
  • সব সময় খিটখিটে মেজাজ থাকা।

উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে করণীয়

  1. জীবনযাত্রার পরিবর্তন এনে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমানো সম্ভব।
  2. অতিরিক্ত ওজন কমাতে হবে।
  3. খাদ্য গ্রহনের ক্ষেত্রে কম চর্বি ও কম কোলেস্টরলযুক্ত খাবার গ্রহন করতে হবে।
  4. লবণ নিয়ন্ত্রণ খাবারে অতিরিক্ত লবণ পরিহার করতে হবে।
  5. ধূমপান বাদ দিতে হবে।
  6. যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে।
  7. মানসিক ও শারীরিক চাপ সামলাতে হবে।

কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন উচ্চ রক্তচাপ

এ রোগ নিয়ন্ত্রণের জন্য দুশ্চিন্তাহীন জীবনযাপন করতে হবে। ওজন কমাতে হবে, ছোট মাছ, শাকসবজি ও ফলমূল বেশি খেতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে এবং ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখতে হবে। এ ছাড়া উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ওষুধপথ্য সেবন করতে হবে। কোনোক্রমেই চিকিৎসকের নির্দেশ ছাড়া ওষুধ সেবন বন্ধ করা যাবে না। অনেকেই আবার উচ্চ রক্তচাপে আক্রান্ত জানার পরও ওষুধ খেতে অনীহা প্রকাশ করেন। কেউ কেউ এমনও ভাবেন যে উচ্চ রক্তচাপ তাঁর দৈনন্দিন জীবনপ্রবাহে কোনো সমস্যা করছে না বা রোগের কোনো লক্ষণ নেই, তাই উচ্চ রক্তচাপের ওষুধ খেতে চান না। এই ধারণাও সম্পূর্ণ ভুল। এ ধরনের রোগীরাই হঠাৎ হূদেরাগে আক্রান্ত হন, এমনকি মৃত্যুও হয়ে থাকে। এ ছাড়া বাড়িতে নিয়মিত রক্তচাপ মাপতে হবে। প্রয়োজনীয় ওষুধ সেবন করতে হবে। চিকিৎসকের পরামর্শে লিপিড প্রোফাইল পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

মনে রাখবেন(পূর্ব প্রস্ততি)

৪০ বছর বয়স পার হলেই প্রত্যেকেরই বছরে একবার রক্তচাপ পরীক্ষা করা উচিত। হঠাৎ করে ওষুধ বন্ধ রাখা বা অনিয়মিতভাবে ওষুধ গ্রহণ না করা। ওষুধ গ্রহণ অবস্থায়ও অন্তত প্রতি মাসে একবার রক্তচাপ পরীক্ষা করা। ফাস্টফুড ও ফ্রোজেন ফুড খাওয়ায় সতর্ক থাকা। যেহেতু এ রোগে দীর্ঘদিন ওষুধ খেতে হয়, কাজেই বছরে অন্তত একবার কিডনি ও হূৎপিণ্ড পরীক্ষা করানো উচিত।

পিছনে

কপিরাইট @ আল-আমিন

বাতের ব্যাথা

বাতের ব্যাথা কি?

বিশ্বের অনেক মানুষই বাতের ব্যথায় আক্রান্ত এবং প্রতিদিনই এই সংখ্যা বেড়ে চলেছে আশংকাজনক হারে। বিশেষ করে ধনীদের ক্ষেত্রে এ রোগ বেশি দেখা দেয়। কারণ উন্নতমানের খাওয়া বিশেষ করে মাছ মাংস ইত্যাদি যারা বেশি খান তাদের এ বাতের সমস্যায় পড়তে হয়। এছাড়া দৈনন্দিন জীবনে যারা অলস তাদের ক্ষেত্রেও এ সমস্যা সৃষ্টি হয়। আবার বাতের ব্যথা মূলত দুই ধরণের কারণে হয়ে থাকে। প্রথমত, বয়স জনিত হাড়ের দুর্বলতা থেকে এবং দ্বিতীয়ত, হাড়ের জয়েন্ট দুর্বল ও হাড়ে ক্যালসিয়ামের অভাব জনিত কারনে। প্রখমে এটি পায়ের আঙ্গুলে পরে আস্তে আস্তে হাড়সহ শরীরের বিভিন্ন জয়েন্টে এ রোগ ছড়িয়ে পড়ে। বাত আক্রান্তস্থানে প্রচুর গরম অনুভুত হয় এবং অসহনীয় ব্যাথার সৃষ্টি হয়।
বাত একটি সিস্টেমিক ডিজিজ অর্থাত্ যা কিনা পুরো শরীরে প্রভাব ফেলে। অস্থিসন্ধিতে ইউরিক এসিড জমা হয়ে এ রোগের উত্পত্তি হয়। মূত্রের মাধ্যমে যে পরিমাণ স্বাভাবিক ইউরিক এসিড বেরিয়ে যায়, তার থেকে বেশি পরিমাণ ইউরিক এসিড যখন আমাদের যকৃত্ তৈরি করে তখনই তা রক্তের পরিমাণ বাড়ায়। অথবা খাবারের মাধ্যমে বেশি পরিমাণ ইউরিক এসিডের উত্স যেমন লাল মাংস, ক্রিম, রেড ওয়াইন ইত্যাদি গ্রহণ করলে এবং বৃক্ক (কিডনি) রক্ত থেকে যথেষ্ট পরিমাণে তা ফিল্টার করতে না পারলে বাতের উপসর্গগুলো দেখা দেয়।
সময়ের সঙ্গে সঙ্গে ইউরিক এসিড অস্থিসন্ধিতে ক্রিস্টালরূপে জমা হতে থাকে এবং তাতে অস্থিসন্ধি ফুলে যায়, প্রদাহ এবং ব্যথা হয় এবং সেই সঙ্গে অস্থিসন্ধি ধীরে ধীরে শক্ত হয়ে যায়। বাত সাধারণত পায়ের আঙুলের অস্থিসন্ধিকে আক্রান্ত করে।

রোগের প্রাদুর্ভাব

বাত সাধারণত ৪০ থেকে ৫০ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে সাধারণত এটি রজঃনিবৃত্তির পর অর্থাত্ ৪৫ বছরের পর দেখা দেয়। শিশু এবং তরুণদের সাধারণত এ রোগে আক্রান্ত হতে দেখা যায় না।

কারণ এবং ঝুঁকিগুলো

অস্থিসন্ধিতে ইউরিক এসিড জমার কারণেই বাত হয়ে থাকে। শতকরা ২০ ভাগেরও বেশি রোগীর ক্ষেত্রেই দেখা যায়, বাতরোগের পারিবারিক ইতিহাস থাকে। যেসব কারণে বাতরোগের ঝুঁকি বাড়ে তার মধ্যে উল্লেখযোগ্য হলো— ডায়াবেটিস, শরীর মোটা হয়ে যাওয়া, কিডনির রোগগুলো, সিকল সেল এনিমিয়া (এক ধরনের রক্তস্বল্পতা)। নিয়মিত অ্যালকোহল পান করলে তা দেহ থেকে ইউরিক এসিড বের করে দেয়ায় বাধা দেয় এবং প্রকারান্তরে বাতের ঝুঁকি বাড়ায়।
কিছু কিছু ওষুধ যেমন—অ্যাসপিরিন, বিভিন্ন ডাই-ইউরেটিকস, লিভোডোপা, সাইক্লোস্পোরিন ইত্যাদি অনেক সময় বাতের ঝুঁকি বাড়ায়।

রোগের লক্ষণগুলো

বাতের সমস্যা সাধারণত বৃদ্ধাঙ্গুলিতে প্রথম দেখা দেয়। এর প্রধান লক্ষণগুলো হচ্ছে—
— প্রদাহ
— ব্যথা
— অস্থিসন্ধি লাল হয়ে যাওয়া
— অস্থিসন্ধি ফুলে যাওয়া ইত্যাদি।
— বাতে পায়ের অঙুল নাড়াতে তীব্র ব্যথা হয়; অনেক সময় রোগীরা বলে থাকে যে, চাদরের স্পর্শেও ব্যথা লাগে।

বাতের লক্ষণগুলো খুব দ্রুতই দেখা দেয়, যেমন কখনও কখনও এক দিনের মধ্যেই দেখা দেয় এবং একই সঙ্গে একটি মাত্র অস্থিসন্ধিতে লক্ষণ দেখা দেয়। বিরল ক্ষেত্রে ২-৩টি অস্থিসন্ধিতে এক সঙ্গে ব্যথা হয়। যদি অনেক স্থানে এক সঙ্গে লক্ষণ দেখা দেয়, তবে হয়তো তা বাতের কারণে নাও হতে পারে। তবে চিকিত্সা না করা হলে বাত অস্থিসন্ধির যথেষ্ট ক্ষতি করতে এমনকি চলনক্ষমতাও হ্রাস করতে পারে।

প্রতিরোধ

প্রতিরোধই বাতের সমস্যা থেকে উপশমের উত্তম উপায়। রোগ দেখা দিলে ওষুধের মাধ্যমে প্রতিকার পাওয়া যায় বটে, তবে তখন অ্যালকোহল এবং যেসব খাবার গ্রহণ করলে ইউরিক এসিড মজুদ হওয়া বেড়ে যায়, সেসব থেকে দূরে থাকা অবশ্য কর্তব্য। এছাড়া রোগীকে প্রচুর পানি খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, সুষম খাবার ব্যবহার করার সঙ্গে সঙ্গে শরীরের ওজন ঠিক রাখতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো, রোগ হলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিত্সকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ মতো চলতে হবে। এছাড়াও জেনে নিন বাতের ব্যথার কবল থেকে বাঁচার জন্য কার্যকরী কিছু টিপস।

•লিফট বা এস্কেলেটরের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন।
•প্রতিদিন সকালে উঠে ৫-১০ মিনিট জোরে হাঁটুন বা জগিং করুন।
•গাড়িতে ওঠার আগে কিংবা লম্বা জার্নির শুরুতে অন্তত ৫০০ মিটার পায়ে হেঁটে নিন।
•ওজন কমানোর দিকে মনোযোগী হোন।
•প্রতিদিন ৬-৮ গ্লাস পানি খান।
•ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাবার প্রতিদিন পরিমিত পরিমানে খান।
•একটানা অনেকক্ষণ বসে থাকবেন না। ১৫-২০ মিনিট পর পর খানিকটা হেঁটে নিন।
•ধূমপান ও মদ্যপান হাড়ের ক্যালসিয়াম শুকিয়ে দেয়ার জন্য দায়ী। ধূমপান ও মদ্যপান বন্ধ করুন।
•প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ রাখুন। যদি ‘লাক্টোস ইনটলারেন্ট’ হয়ে থাকেন তবে ব্রকলি খান ক্যালসিয়ামের ঘাটতি পুরনের জন্য।
•প্রতিদিন ব্যায়ামের জন্য অন্তত ১০ মিনিট রাখুন।
•সপ্তাহে অন্তত ২ বার খানিকটা তেল গরম করে নিয়ে হাড়ের জয়েন্টে ম্যাসাজ করুন।
•যারা ব্যথা ভুগছেন তারা আক্রান্ত স্থানে প্রতিদিন গরম তুলা. কাপড় বা পানির সেঁক নিন।

পিছনে

কপিরাইট @ আল-আমিন