back

আকাশের সাথে জড়িয়ে আছে

আকাশের সাথে জড়িয়ে আছে

নীল আকাশে মেঘ ভাসছে
দেখতে লাগছে কত ভালো!
এই নীল আকাশেতেই –
পাখির খেলা
সব কেমন যেন এলোমেলো!
মাঝে মাঝে নীল আকাশ
থাকে না যে, নীল
তখন যেন কেমন লাগে
দেখতে আকাশটি ।

রঙে কালো, বর্ণে ভয়ংকর,
মেঘে-মেঘে হয় ধর্ষণ ।
বৃষ্টি পড়ে রিমঝিমিয়ে
সঙ্গে পড়ে বাজ,
ভয়ে যেন করে সবাই
ছোটাছুটির কাজ ।
বৃষ্টি শেষে আকাশ যখন
আগের মতো হয় –
তখন সবাই কাজকর্ম
আর ফেলে নাহি হায় ।

আবার যখন শরৎকালে –
মানুষ নীল আকাশ দেখে,
সবার দেখতে ভালো লাগে
মনে শান্তি আপে ।
হেমন্ততে আবার যখন –
নবান্ন উৎসব আসে
আকাশেতেও সূর্য যেন,
কেমন করে হাসে ।
সবার মনে একই আনন্দ
ঢাল, তবলা বাজে ।

Developer