back

জীবন

জীবন

জীবনের মানে কেই না জানে –
“জীবন যে শুধুই মিছে খেলা”
যারা ভাবে এই কথা
বুঝতে হয় তাদের অনেক ঠেলা ।
এই জীবনের মূল্য অনেক
জীবন গেলে পরে –
কেউই ফিরে পায় না ।
একটু আনন্দ, একটু বেদনা
এই নিয়েই গড়ে ওঠে আমাদের জীবনটা ।


জীবনের কিছু অংশ হাসি,
কিছু অংশ কান্না
এই দুটো নিয়েই পরিপূর্ণ হয় জীবনটা
কেউ জীবন বাঁচিয়ে রাখতে চায়,
কেউ বা বাধ্য হয়ে দিয়ে দেয় জীবনটা ।
তাদের যে কী যন্ত্রণা
কেই বা বুঝে তাদের মনের কথা!

Developer