back

জীবনের খেলা

জীবনের খেলা

জীবন যে কেন এমন হয়

এটি কি শুধুই হয় বেদনাময়

নাকি দুঃখ এর পর থাকে আরও কিছু

যেটা সবার জন্য বোঝার নয়!

কেউ দুঃখী হয় অশান্তির জন্য,

কেউবা হয় অর্থের জন্য

যাই হোক না কেন

জীবনে মানুষ দুঃখী কী বেশি হয় ?

যারা দুঃখী হয়, তারা সুখীও হয়

কেইবা এমন নয়

হাজার হলেও সুখ দুঃখ-

দুটো মিলেই জীবন,

বাস্তবে যে এ কথাই- সত্যি হয় !

Developer