গাছের সবুজ পাতার ফাঁকে
টুনটুনি বসে আছে।
মাথার উপর নীল আকাশে
সাদা মেঘ ভেসে বেরাচ্ছে,
আবার দেখি পানির দিকে
হাঁসটি কেমন ভেসে চলছে ।
তাকিয়ে দেখি পুকুর পাড়ে
রুই, কাতলা,-লাফালাফি করে ।
রাতে দেখি আকাশেতে
তারাগুলো মিটমিটে জ্বলে ।
অবশেষে ঘুমের মাঝে—
স্বপ্ন দেখি বারেবারে ।