back

মনের কল্পনা

মনের কল্পনা

একা বসে মনের কোণে
খুঁজছি যে আমি বন্ধু তোমারে ।
তুমি আছ অনেক দূরে
তবুও আমার আশে পাশে ।
মনের মাঝে একা একা
বসে, ভাবছি আমি তোমার কথা ।
তুমি এখন কোন যে খানে ?
ভাবছি এমন ভীষণ করে
চাইছি আমি দেখতে তোমায়
চলে এসে, দেখা দাও না আমায়!
আমি তো আছি, তোমার অপেক্ষায়
তুমি যে এখন কার অপেক্ষায়!
ভাবছি তোমার সাথে করে
সে দিন যেতাম যদি অনেক দূরে
সেই দূরেতে সেই খানেতে
যেখানে শুধু তুমি আমি ।
আমি তো আছি –
এখানো এই খানেতেই
চলে এসো না তুমিও এই জায়গাটাতে ।

Developer